Friday, 11 September 2026 | 4:30:22 am
ব্রেকিং
জেলার সংবাদ

ফৌজদারি বালুর মাঠে নারী-পুরুষকে ঘিরে উত্তেজনা

জামালপুরের ফৌজদারি বালুর মাঠ এলাকায় এক নারী ও এক পুরুষকে ঘিরে স্থানীয়দের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, এক নারী ঘটনাটি নিয়ে কথা বলছেন। স্থানীয় কয়েকজনের দাবি, ব্রহ্মপুত্র বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ওই নারী ও এক পুরুষকে আপত্তিকর অবস্থায় দেখতে পান।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও অভিযোগ ছড়ালেও এ বিষয়ে সংশ্লিষ্ট নারী, অভিযুক্ত পুরুষ, ব্রহ্মপুত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত তথ্য প্রকাশ করা হোক। কারও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন না করে এবং যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

প্রতিবেদকের কথা: এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।

সংবাদটি কেমন লেগেছে?

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *