আবারও মাদারগঞ্জে হত্যা
মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর মাটিচাপা অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার
জামালপুরের মাদারগঞ্জে তিন দিন নিখোঁজ থাকার পর ৭ বছর বয়সী শিশু মরিয়মের মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার চরলোটাবর এলাকার জামিনুর নামে এক ব্যক্তির বাড়ি থেকে মাটিচাপা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
তিন দিন ধরে নিখোঁজ ছোট্ট মরিয়মকে ফিরে পাওয়ার আশায় থাকা পরিবারের সেই অপেক্ষার অবসান হলো অত্যন্ত বেদনাদায়কভাবে। মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

আপনার মতামত লিখুন