সৌদি আরবের রাজধানী রিয়াদে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
হুতি বিদ্রোহীরাও রিয়াদে হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, সৌদি আরবের রাজধানী লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
রিয়াদে বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলার লক্ষ্য হিসেবে রিয়াদের বিমানবন্দরের কথাও উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
আপনার মতামত লিখুন